সিলেটে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কেমিদপুর (ভুলতা) গ্রামের প্রবাসী কবির মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী তাহমিনা বেগম (২৬) নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পলাতক রয়েছেন বলে অভিযোগ এনে জালালাবাদ থানায় সাধারণ ডায়রী করেছেন প্রবাসী কবির মিয়ার মা ছফিনা বেগম। যার নং ৩৬৪। তাং ১০/০১/২০২১ইং।
জিডি সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কাউকে কিছু না বলে বৃদ্ধ শাশুড়ীকে রেখে পালিয়ে যান প্রবাসী কবির মিয়ার স্ত্রী তাহমিনা বেগম। এসময় বৃদ্ধ শাশুড়ী তাহমিনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পান এবং আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোজাখোজি করেও তার কোন সন্ধান না পেয়ে অবশেষে থানার স্মরণাপন্ন হন।
তাহমিনা বেগম সুনামগঞ্জ জেলার রায়সন্তুষপুর গ্রামের মৃত আক্তার আলীর মেয়ে। সে বোরকা পরিহিত অবস্থায় বের হয়ে যায়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, শারীরিক গঠন মধ্যম, মুখমন্ডল গোলাকার। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এব্যাপারে প্রবাসী কবির মিয়ার মা ছফিনা বেগম বলেন, আমি একজন বৃদ্ধ মহিলা। আমার ছেলে প্রবাসে বসবাস করে। হঠাৎ করে আমার পুত্রবধু তাহমিনা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তাহমিনা বেগম ঘরে থাকা প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তার সাথে সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সন্ধান পাইনি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed