যাত্রা শুরু করলো ‘কি দরকার বিডি ডটকম’
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ই-কমার্স জগতে চমক নিয়ে এলো ‘কি দরকার বিডি ডটকম’ (http://www.kidorkarbd.com)। সুলভ মূল্যে মানসম্মত পণ্য দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারি দেয়ার প্রতিশ্রুতি নিয়ে অনলাইন বাজারে হাজির হলো ‘কি দরকার বিডি ডটকম’।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ‘কি দরকার বিডি ডটকম’ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা মু. ইসমাইল হোসেন। অনুষ্ঠানের শুরুতে দেশ ও দশের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মহীউদ্দীন কাসেমী।
অনুষ্ঠানে দেশের ১০জন সিআইপি ও সরকারের নীতিনির্ধারক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কোম্পানির আনুষ্ঠানিক পথচলা আজ থেকে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে তাল মেলাতে ‘কি দরকার বিডি ডটকম’র মতো প্রতিষ্ঠানের ভুমিকা ব্যাপক, তা বৃহত্তর অর্থনীতিতে ইতিবাচক ভুমিকা রাখতে সহায়তা করবে। তথ্যপ্রযুক্তি খাতে ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশের জয়যাত্রা সমুন্নত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়নে যেন ‘কি দরকার বিডি ডটকম’ সদা জাগ্রত থাকে এই কামনা ও অনুরোধ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি জনাব আলহাজ্ব মু. সিরাজুল ইসলাম মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক, চায়না-বাংলা সিরামিক্স ও সাবেক চেয়ারম্যান, প্রাইম ব্যাংক লি। এশিয়া গ্রুপ অব ইন্ডাস্টিজ এর চেয়ারম্যান ও এশিয়া টিভির চেয়ারম্যান আলহাজ্ব মু. হারুন-উর-রশিদ, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ, সাবেক বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন, মামুন সরকারসহ আরও বহু শিল্পপতি, রাজনীতিবীদ ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও বৃহত্তর উত্তরা উত্তরার কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed