সিলেটে কার-মোটর সাইকেল সংঘর্ষে আহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিমানবন্দর সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সাড়ে ৭টায় এই সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে হৃদয় (২৫) ও একই উপজেলার লাউতল গ্রামের আব্দুল খালিকের ছেলে জয়নাল (২৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে এই সড়কে একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রোঃ-গ-৩৫-৩৯৯৮) সংঘর্ষ হয়। এতে ২জন গুরুতর আহত হয়। আহতরা দুজনই মোটরসাইকেল আরোহী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার (রেজি. নং-ঢাকা মেট্রো.-গ-৩৫-৩৯৯৮)-এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ও হৃদয় গুরুতর আহত হন।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পরে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed