সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ২৩ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি শনিবার বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন ফরম বিতরণ ১০ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত।
মনোনয়ন ফরম জমা দেয়া যাবে ১১ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত। মনোনয়ন ফরম বাচাই করা হবে ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।
খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়িরি সোমবার রাত ৮টা থেকে ৯ টায়। প্রার্থীতা প্রত্যাহার ও আপিল করা যাবে ১২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আপিল নিষ্পত্তি ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়।
বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও নির্বাচন কমিশনার খন্দকার সিপার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী. সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ সভাপতি গুলজার আহমদ হেলাল,কোষাধ্যাক্ষ মেহেদী কাবুল, সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্রুীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল মুহিত দিদার, পঠিাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, কার্যকরী পরিষদ সদস্য ফারহানা বেগম হেনা, মাসুদ আহমদ রনি, সদস্য কামাল আহমদ, আফরোজ খান,এম এ ওয়াহিদ,মবরুর আহমদ সাজু,দেবব্রত রায় দীপন, জহিরুল ইসলাম মিশু, মাহমুদ হোসেন খান, আব্দুল হাসিব ও মো.আলমগীর আলম।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed