কমলগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতাকে বহিস্কার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ (গভ ঃ রেজিঃ বি-২০৯১) এর উপজেলা সভাপতি মোঃ হেলাল মিয়াকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ৬ জানুয়ারী বুধবার বহিস্কার করা হয়েছে।
জানা যায়, আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করায় কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে সংগঠনের সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের হেলাল মিয়ার সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed