ডোমারে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার মামলায় লাল মোহন দাশ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গত বুধবার (৬ জানুয়ারী) দুপুরে লালমনিরহার জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত লাল মোহন ডোমার সদর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে ছাত্রীটি দেবীগঞ্জ দাখিল মাদ্রাসা যাওয়ার পথে পাগলাবাজার এলাকা হতে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন অপহরণকারী। গত বুধবার দুপুরে ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামী লাল মোহনকে গ্রেফতার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed