Main Menu

ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগ নেতা কয়েস আহমদ (২৬) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার (২ জানুয়ারি) বিকেলে ওসমানী নগরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী সেলিমের নেতৃত্বে ৬/৭ জনের একদল যুবক দা, রামদা ও ধারালো অস্র দিয়ে কুপিয়ে কয়েসকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা কয়েস আহমেদের ছোট ভাই মাসুম আহমদ বাদী হয়ে সিলেটের জুডিশিয়াল ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed