ডোমারে মাদকসেবীকে ১৫ দিনের কারাদন্ড
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রিমন নামে এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রিমন পৌরসভার সওদাগড় পাড়ার রবিউল ইসলামের ছেলে।
বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারস্থ বনোওয়ারীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী রিমনকে (২৮) আটক করে থানা পুলিশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়সহ সঙ্গীয় ফোর্স।
অপরদিকে হেলমেট বিহীন মটর সাইকেল আরোহী ও মাস্ক ব্যবহার না করায় ৭ জনের কাছে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এবং সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed