বন্ধ হয়ে যাচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার
প্রযুক্তি ডেস্ক: এক সময়ের জনপ্রিয় ব্রাউজার ফ্ল্যাশ প্লেয়ার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে অ্যাডোবি। আসছে ১২ জানুয়ারি থেকে এতে কোনো ভিডিও ও অ্যানিমেশন চলবে না। এমনকি সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে না। তাই পিসি থেকে ফ্ল্যাশ প্লেয়ারটি আনইন্সটলের অনুরোধ জানান হয়েছে।
গত শুক্রবার (১ জানুয়ারি) বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, ১৯৯৬ সালে ফ্ল্যাশ প্লেয়ার উন্মুক্ত করে অ্যাডোব কর্তৃপক্ষ। অনলাইনে ভিডিও দেখা ও গেম খেলার কাজে এটি ডাউনলোড করতেন ব্যবহারকারীরা। ২০০৯ সালে ইন্টারনেটে সংযুক্ত ৯৯ শতাংশ কম্পিউটারেই এই সফটওয়্যারটি ইনস্টল্ড ছিল।
তবে ফ্ল্যাশ প্লেয়ার যে বেশি দিন টিকবে না তা আগেভাগেই বুঝতে পেরেছিলেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ২০১০ সালেই তিনি জানিয়েছিলেন, আইফোন ও আইপ্যাডে ফ্ল্যাশ প্লেয়ার চলবে না।
২০১১ সালে মোবাইল ডিভাইসের জন্য ফ্ল্যাশ প্লেয়ার বানানো বন্ধ করে অ্যাডোবি। কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার সচল থাকলেও নিরাপত্তাজনিত নানা ত্রুটি দেখা দেয়। ২০১৫ সালে অ্যাপল তাদের সাফারি ওয়েব ব্রাউজারে প্ল্যাগ ইনটি ডিজ্যাবল করে দেয়। গুগল ক্রোমও ফ্ল্যাশ কনটেন্ট ব্লক করতে থাকে। এরপর ২০১৭ সালে অ্যাডোবি জানায়, ২০২০ সালে সফটওয়্যারটি বন্ধ করে দেয়া হবে।
অ্যাডোব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে উইন্ডোজ ও ম্যাক থেকে ফ্ল্যাশ বন্ধ করার নির্দেশ দিয়েছে। অ্যাডোব সতর্ক করে লিখেছে, অ্যাডোব আনইনস্টল করলে সিস্টেম নিরাপদ থাকবে। এরপর থেকে ফ্ল্যাশ প্লেয়ারে আর কোনো হালনাগাদ পাওয়া যাবে না।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual1 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed