অভিনেতা আবদুল কাদের গুরুতর অসুস্থ
বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। চেন্নাইয়ের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসা চলছে তার। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
চেন্নাই থেকে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ আবদুল কাদের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল পাননি তারা। বাধ্য হয়ে দেশের বাইরে গেছেন। সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের।
জাহিদা ইসলাম জেমির ভাষায়, চেন্নাইয়ে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার বলেছেন, উনার (আবদুল কাদের) প্যানক্রিসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে। তারপরই গতকাল (১৫ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে এ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি সিমরিন লুবাবা। তিনি লিখেন, আমার দাদা অভিনেতা আবদুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারেন।
Related News
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিRead More
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিরRead More



Comments are Closed