দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৩২৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেলো। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২০ জন।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৯ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে পৌঁছেছে।
শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৩২৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন হয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২০ জনে দাঁড়িয়েছে। নতুন মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ২ জন।
একই সময়ে আরও ৩ হাজার ১৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন হয়েছে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed