সিলেটে ড্রেনে মিলল আরেক নবজাতকের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে একদিনের মাথায় এবার ড্রেন থেকে আরেক নবজাতকের লাশ উদ্ধার করেছে মহানগর পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর ঘাসিটুলা কবরস্থানের পার্শ্ববর্তী ড্রেন থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, কোতোয়ালি মডেল থানাধীন মরাটিলা অন্তর্গত ঘাসিটুলা কবরস্থানের পাশে ডেনের মধ্যে একটি নবজাতকের লাশ পড়ে রয়েছে এমন সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক ৩/৪দিন হবে।
পরে মৃতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে সিটি কর্পোরেশনের মাধ্যমে স্থানীয় ঘাসিটুলা কবরস্থানে দাফন করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ ডিসেম্বর শনিবার নগরীর আখালিয়ার তপুবন এলাকার একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed