Main Menu

সিলেট ক্লাব লিঃ এর নির্বাচন ২২ জানুয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ক্লাব লিঃ এর সংঘবিধির আওতায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ সিলেট ক্লাব লিঃ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারী। ওই দিন ভোট গ্রহণ করা হবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

মঙ্গলবার সিলেট ক্লাব লিঃ এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার ইমরান আহমেদ ও নির্বাচন কমিশনার এনামুল কুদ্দুস চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাচনের তফসিলে বলা হয়েছে যারা ভোটার, প্রার্থী এবং প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক হতে চান তাদেরকে ৩১ ডিসেম্বর রাত ১০ টার মধ্যে ক্লাবের সকল দেনা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবের দেনা পরিশোধ না করলে কোন সভ্যই ভোট দিতে পারবেন না।

তফসিলে আরো বলা হয় ২০১৯ সালের সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে তারাই নির্বাচন করতে পারবেন যারা কমপক্ষে ৭ (সাত) বছর থেকে ক্লাবের সভ্য আছেন এবং অন্যান্য সকল পদে তারাই নির্বাচন করতে পারবেন যারা কমপক্ষে ৫ (পাঁচ) বছর থেকে ক্লাবের সভ্য আছেন। আগামী ৪ জানুয়ারী থেকে ৬ জানুয়ারী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় করা যাবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৮ জানুয়ারী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ জানুয়ারী।

সিলেট ক্লাবের সংঘবিধি অনুযায়ী ওই দিনই ক্লাবের সাধারন সভা অনুষ্ঠানের কথা রয়েছে।

 

Share





Related News

Comments are Closed