ওসমানী হাসপাতালে পাবলিক টয়লেটের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পাবলিক টয়লেটের উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২৯ নভেম্বর) সকালে পাবলিক টয়লেটের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়া জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
হাসপাতালে আসা যেকোনো রোগী বা রোগীর স্বজনদের প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই পাবলিক টয়লেটটি স্থাপন করা হয়েছে। এতে গোসলখানা, অজুখানা, টয়লেট ইত্যাদি সুবিধা রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed