সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৩ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের তায়েফ তুরাবায়ে দুই মাইক্রোবাসের সংঘর্ষে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সকলেই সিলেট জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।
জানা গেছে, সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান।
সাতবাঁক ইউনিয়নের সদস্য আব্দুন নুর জানান, করোনাকালীন আব্দুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।
এদিকে যে তিন প্রবাসী সৌদি আরবে মারা গেছেন তারা করোনাকালে সেখানে খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed