সিলেট নগরীতে ট্রাক চাপায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সে বিমানবন্দর থানাধীন রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে। সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে পলাশ হোটেলর সামনে এ ঘটনাটি ঘটে। ট্রাক চাপায় নিহত ইমরানের পুরো মাথা থেতলে যাওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যান।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৪৯৩) আটক করলেও চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। এসময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed