পানি সংকট নিরসনে ডাঃ রিফা’র মহতী উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গত মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ফলে সিলেট মহানগরী জুড়ে বিদ্যুৎ না থাকায় জনসাধারণ চরম পানি সংকটে পড়েন। এ অবস্থায় জনগণের পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন জিয়া পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ও স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপী।
বুধবার সকাল থেকে তার নিজ উদ্যোগে নগরীর মিয়া ফাজিল চিশতস্থ বাসায় নিজের ডিপটিউবওয়েল থেকে জেনারেটর চালিয়ে ও নিজস্ব পুকুর থেকে স্থানীয় জনসাধারণকে পানি সরবরাহ করেন। এছাড়াও মহল্লার বিভিন্ন বাসায় জেনারেটর দিয়ে পানি সরবরাহ করেছেন। তিনি এলাকার যেস বাসিন্দা পানির সংকটে রয়েছেন তাদেরকে পানি সংগ্রহ করার জন্য আহবান জানিয়েছেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed