দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রবাসী এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মো. মিজানুর রহমান (২৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার নামপুলার সালাওতে তাকে হত্যা করা হয়।
মিজানুর রহমানের বড় ভাই মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ২০১৫ সালে তার ছোট ভাই মিজান দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে সবজির বীজ ও রড-সিমেন্টের ব্যবসা করত মিজান। রোববার দুপুরের দিকে কিছু অর্থ নিয়ে ব্যবসায়িক অংশীদারের বাসা থেকে নিজের বাসার দিকে যাচ্ছিল মিজান। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিজান বাধা দিলে সন্ত্রাসীরা শ্বাসরোধে তাকে হত্যার পর অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রিদুয়ান উদ্দীন জানান, রোববার রাতে মিজানুর রহমানের হত্যার বিষয়টি স্বজনেরা জানতে পেরেছেন। তার পরিবারের লোকজন মিজানের লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মো. রিদুয়ান উদ্দীন।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed