শ্রীমঙ্গলে হোটেলে নিয়ে যুবতীকে ধর্ষণ, মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) শহরের ইসাকী এমোস নামে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী খুলনার রূপসা থানার বাসিন্দা ওই যুবতি শ্রীমঙ্গল থানায় এসে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের জনৈক হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
ওই যুবতীকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইসাকী ইমোসে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
Related News
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More



Comments are Closed