সিলেটে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট অরুপ শ্যাম বাপ্পীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগে শনিবার (১৪ নভেম্বর) সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি (জিডি নং-১৩০৩)।
সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, সম্প্রতি ‘হিন্দু আইনজীবী পরিষদ’ নামে প্রকাশ হওয়া একটি সংগঠনের সাথে ভিন্নমত প্রকাশ করে গত ১২ নভেম্বর ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী। এই স্ট্যাটাসের সাথে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তার ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খীরা সহমত প্রকাশ করেন এবং কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেন।
পরদিন ১৩ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে অরুপ শ্যাম বাপ্পীর মুঠোফোনে ০১৭৫৪-৯২৮২৮৬ নম্বর থেকে ঢাকাস্থ হিন্দু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি পরিচয়ে একটি কল আসে। তখন ঐ ব্যক্তি সংগঠনের নামে ভিন্নমত পোষণ করে স্ট্যাটাস দেয়ায় অরুপ শ্যাম বাপ্পীকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে স্ট্যাটাসটি ডিলেট করে ক্ষমা না চাইলে তাকে (অরুপ শ্যাম বাপ্পী) দেখে নেয়ারও হুমকি দেন ঐ ব্যক্তি।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed