স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে তাদের দুজনেরই যোগ দেয়ার কথা ছিল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেয়ার ২৪ ঘণ্টা আগে করোনা টেষ্ট করাতে হয়। গতকাল শনিবার আইইডিসিআরে টেষ্টের রিপোর্টে আজ রোববার পজিটিভ আসে।
তারা দুজনেই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তাদের। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে।
শরীফ মাহমুদ অপু বলেন, ‘রি-কনফার্ম হওয়ার জন্য রবিবার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনও লক্ষণ নেই।’
এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৯৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৩৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী।
রোববার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনও বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed