ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিন ডিন নিয়োগ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন তিন ডিনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রেজিস্ট্র্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদেরকে আগামী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৩ নভেম্বর জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এস এম মোস্তফা কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানুর নির্ধারিত মেয়াদ শেষ হবে। এদের স্থানে যথাক্রমে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আব্দুস সামাদকে জীব বিজ্ঞান অনুষদ, গণিত বিভাগের প্রফেসর মো: মিজানুর রহমানকে বিজ্ঞান অনুষদ এবং লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিনকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আগামী ১৪ নভেম্বর থেকে পরবর্তী ২ বছর এ দায়িত্ব পালন করবে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed