সিলেটে সব অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সিএনজিচালিত অটোরিকশাগুলোতে গ্রিল লাগানোর নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। আজ মঙ্গলবারের (১০ নভেম্বর) মধ্যে সব অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামিকাল বুধবার )১১ নভেম্বর) থেকে গ্রীলহীন কোনো অটোরিকশা মহানগর এলাকায় চলতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ মঙ্গলবারের মধ্যে সব অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য বলা হয়েছে। বুধবার থেকে রাস্তায় সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানো পাওয়া না গেলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৬/৪ ধারা লঙ্গন আইনে পুলিশ মামলা দায়ের করবে। এজন্য পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করবে বলে জানান তিনি।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সিলেট মহানগর এলাকায় গত ৬ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed