করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অপূর্ব
বিনোদন ডেস্ক :: দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গুরুতর অসুস্থ। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয় গতকাল (৩ নভেম্বর)।
চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, গেল সপ্তাহে অপূর্ব সর্বশেষ সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed