দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল
বৈশাখী নিউজ ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২১ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪ জন।
চব্বিশ ঘণ্টায় ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫১৭ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে ১ হাজার ৯১০ জনসহ সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed