Main Menu

সিলেটে একদিনে সুস্থ ৬৪ জন, শনাক্ত ২১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও ২১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ২১ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, মৌলভীবাজারে ১ জন ও হবিগঞ্জে ২ জন রোগি শনাক্ত হয়েছে। তবে সুনামগঞ্জে নতুন কোনো রোগী শনাক্ত হয়েনি।

একই সময়ে সুস্থ হওয়া ৬৪ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৫১ জন। এছাড়া ২৪ ঘণ্টার সুনামগঞ্জ ১ জন, মৌলভীবাজারে ১০ জনও হবিগঞ্জে ২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৩৪৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৬৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৭৩১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।

Share





Related News

Comments are Closed