শায়েস্তাগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জের বিরামচর নামক স্থানে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস ও সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
নিহত আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের আব্দাল মিয়ার ছেলে। তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed