করোনায় মৃত্যু ছাড়াল ১১ লাখ ১৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। নতুন করে ৩ হাজার ৯৭১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ১৮ হাজার ২৯৪ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি এক লাখের বেশি মানুষ।
তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ৭৩০ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৪২ জনের।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৯০৫ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯৯ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ১৮৭ জন।
পঞ্চম স্থানে উঠে আসা আর্জেন্টিনায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৬৭ জনের।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed