Main Menu

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার দিকে তাঁকে দাফন করা হয়।

এর আগে জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই গুণী সাংবাদিক। তিনি করোনা ভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যুবরণ করেন সর্বজন শ্রদ্ধেয় ও সদাহাস্যোজ্জ্বল এই সাংবাদিক।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

 

Share





Related News

Comments are Closed