সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম আর নেই।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরআগে দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন সেলিম।
সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।
গত ৮ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
এরআগে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
তাঁর মৃত্যুতে সিলেটের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed