মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসা থেকে শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদ রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। শনিবার সকাল থেকে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করছিলেন। হাসপাতালে নেয়ার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed