Main Menu

সিলেটে একদিনে করোনা শনাক্ত ২৯, সুস্থ ২১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ১২ জন।

জানা গেছে, আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭২৫৩ জন, সুনামগঞ্জে ২৩৭৮ জন, হবিগঞ্জে ১৭৮৭ জন ও মৌলভীবাজার জেলায় ১৭৬০ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২১ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১ হাজার ৫৩০ জন। এর মধ্যে সিলেটে ৬১৩২ জন, সুনামগঞ্জে ২২৭১ জন, হবিগঞ্জে ১৫০১ জন ও মৌলভীবাজারে ১৬২৬ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬২ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে গতকাল শুক্রবার মারা যাননি কেউ। তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২১ জন।

Share





Related News

Comments are Closed