গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক তরুণীকে (৩০) বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মো. জবাউল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মো. জবাউল ইসলাম পৌর এলাকার স্বরসতি গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভিকটিম বাদী হয়ে জবাউলকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জবাউল ইসলাম তরুণীর তালতো ভাই হওয়ার সুবাদে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জবাউল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে জবাউলের পরিবার তার সাথে বিয়ে দিবে এমন আশ্বাস দিয়ে মানসম্মানের কথা বলে তরুণীর গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করে। এর পরবর্তীতেও বিয়ের আশ্বাসে একাধিকবার তরুণীকে জবাউল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed