ছাতকে খাল দখল নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় খাল দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫)-কে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালারুকা খালের খাইরগাও-আকুপুর এলাকায় মাছ আটকানোর জন্য খালে গাছের ডাল-পালা দিয়ে কাটা দিতে গিয়ে দু’পক্ষ খালের দাবি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দু’গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে কালারুকা ইউনিয়ন পরিষদের সদস্য সদরুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed