Main Menu

ছাতকে অর্ধকোটি টাকার ভারতীয় ক্রিমের চালান জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক থেকে অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় ক্রিম জব্দসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে র‌্যাব-৯এর এএসপি নাহিদ হাসান, এএসপি আফসান এর নেতৃত্বে ছাতকের টেংগারগাঁও এলাকা থেকে ভারতীয় ২৭ হাজার ১০০ পিস ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২০ হাজার টাকা।

এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মো.আব্দুল জলিল (২৬) ও মো. ছানোয়ার হোসেন (১৯) নামে ২ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে আব্দুল জলিল (২৬) ও একই গ্রামের আব্দুল নুরের ছেলে মো.ছানোয়ার হোসেন (১৯)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও আলামত ছাতক থানায় হস্তান্তর করেছে।

Share





Related News

Comments are Closed