Main Menu

সিলেটে ৭ দফা দাবীতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট হাইওয়ে রোডসহ সিলেটের বিভিন্ন রোডে অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ সহ ৭ দফা দাবীতে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার ও সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি মানববন্ধন ও শ্রমিক কর্মবিরতি পালন করেছে।

Manual6 Ad Code

১১ অক্টোবর রবিবার দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে মানববন্ধন কর্মসূচি ও সকাল থেকে শ্রমিকগণ কর্মবিরতি পালন করে।

সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রুপ’র সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি হাজী সৈয়দ মৌরশ আলী, পারভেজ মিয়া ও মোক্তার আহমদ, সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রুপের সহ সভাপতি শেখ ছুরুক মিয়া, মোঃ ইজার আলী, সেক্রেটারী শাহীন আহমদ, সদস্য রইছ উদ্দিন চৌধুরী, বাচ্চু মিয়া, ফারুক মিয়া, জগন্নাথপুর সোহাগ সমিতির সভাপতি রুহেল আহমদ, সদস্য আব্দুল মালেক, জালাল আহমদ, শামীম মিয়া।

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সেক্রেটারী এম এ কাইয়ূম, শেরপুর শাখার ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনির এর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট-শ্রীমঙ্গল মালিক গ্রুপের সদস্য আব্দুল আজিজ, অরুন কুমার দেব, ফরিদুর রহমান, সামছুদ্দিন বাবুধন, আফতাব উদ্দিন, সিলেট-শ্রীমঙ্গল শ্রমিক সমিতির সভাপতি বাবরু মিয়া, সেক্রেটারী অশোক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী, সহ সভাপতি হিরন মিয়া, সেক্রেটারী শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, ক্যাশিয়ার সুন্দর আলী, সদস্য জুবেল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সিএনজি অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে হাইওয়ে রুটে চলাচলের উপর হাইকোর্টের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও রহস্যজনক কারণে সিলেটে হাইওয়েসহ বিভিন্ন রোডে সিএনজি চলাচল অব্যাহত রয়েছে। ফলে এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিলেট-ঢাকা মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ, যত্রতত্র গড়ে ওঠা অবৈধ অটোরিক্সা (সিএনজি) স্ট্যান্ড অপসারণ, রেজিস্ট্রেশন বিহীন অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধকরণ, অটোরিক্সার টুকেন বাণিজ্য সহ মানববন্ধনে আহূত ৭ দফা দাবী বাস্তবায়িত না হলে অচিরেই সমগ্র সিলেট জেলা বাস মালিক সমিতি, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন এবং আন্তঃনগর সহ যৌথ সিদ্ধান্তের আলোকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code