সিলেট নগরীতে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবককের নাম রায়হান আহমদ (৩৪)। সে নগরীর আখালিয়াস্থ নেহারী পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন- সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার।
তিনি জানান, সকালে নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়েরকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে পিটুনি দিতে শুরু করে। থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে নিহত রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed