বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৭১ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৯৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৭১ হাজার ৪৬০ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৭ লাখ ১৭ হাজার ৬৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জনে। সুস্থ হয়েছেন ৩০ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৭ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২ হাজারেরও বেশি রোগী।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed