Main Menu

কানাইঘাটে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ‍পুড়েছে ১২ দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। রোববার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

৫নং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, চতুল বাজারের ব্রীজ সংলগ্ন হরিপদ শর্মার (হরি) টিনশেড মার্কেটে এ আগুন লাগে। আগুনে ব্যবসায়ী জালাল আহমদ, ফখরুল ইসলাম, রিমন, অনিল বিশ্বাস ও আব্দুর রশীদের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে কয়েক ঘন্টা পর জৈন্তাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর আগেই আগুনে দোকানগুলো পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারছি না।’

Share





Related News

Comments are Closed