থাইল্যান্ডে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতদের সবাই বাসের যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে চা চোয়েং সাও প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা কবলে পড়েন।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন।
প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিতিলানন্দ সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় ২৯ জন বাসযাত্রী আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed