Main Menu

নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক: আজ রবিবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিনে তার মা’কে নিয়ে আবেগঘন এক স্টাটাস দিয়েছেন ঢালিউডের এই নায়িকা। সদ্য প্রয়াত নিজ মাকে নিয়ে স্মৃতি রোমান্থনের পাশাপাশি ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন তিনি।

এবারই প্রথম তার মাকে ছাড়া জন্মদিন পালন করছেন এই অভিনেত্রী। মায়ের বিরহে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটিবার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে। ভাবতেও পারিনি এমনটা হবে’।

ফেসবুকে অপু মায়ের জন্য আরও লিখেছেন, ‘তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো তোমার চাওয়া ‘জয়কে ডাক্তার বানানো’ আমি যেন পূরণ করতে পারি।’

Manual8 Ad Code

অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচের সূত্রেই তার অভিনয়ে যুক্ত হওয়া।

Manual1 Ad Code

২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের।

২০০৬ সাল অপুর উত্থানের বছর। সে বছর এফ আই মানিক পরিচালিত তার ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন অপু বিশ্বাস৷ আবার অপুর নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন শাকিবও। ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনেমার জুটি হিসেবে আলমগীর-শাবানার পর দ্বিতীয় শাকিব-অপু জুটি। তারা ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

এছাড়াও প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ সিনেমায় দেখা গেছে অপুকে।

ব্যক্তিজীবনে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে তিনি বিয়ে করেন নিজের সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানকে। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

Manual2 Ad Code

বর্তমানে ছেলে ও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন অপু বিশ্বাস৷

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code