কুলাউড়ায় প্রবাসীর স্ত্রী নুরজাহান লাপাত্তা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রায় দুই বছর আগে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে বিয়ে হয় নুরজাহান আক্তার মিতার। বিয়ের কিছুদিন পর ফের কর্মস্থল দুবাইয়ে চলে যান আলম আলী শাহ।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গত মঙ্গলবার রাতে ১৫ ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান মিতা। এরপর থেকে পাওয়া যাচ্ছে না তার কোনো হদিস।
এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) তার ভাসুর মো. আক্কাছ আলী শাহ বাদী হয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরি ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলী শাহ্’র ছেলে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুথিষ্টিপুর গ্রামের মাওলানা মো. নুরুল ইসলামের কন্যা নুরজাহান আক্তার মিতার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী কর্মস্থল দুবাইয়ে চলে যান।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে নুরজাহান আক্তার কাউকে কিছু না জানিয়ে তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার, প্রবাসী আলমের বড় ভাই মো. আক্কাছ আলীর স্ত্রী হাছনা বেগমের ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার ও ছোট ভাইয়ের স্ত্রী আলেমা মারিয়ার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ নুরজাহান আক্তার মিতার মা সুফিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার সন্ধান পেলে কুলাউড়া থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত নিখোঁজ নুরজাহান আক্তার মিতার সন্ধান পাওয়া যাবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed