Main Menu

জগন্নাথপুরে মেয়র পদে মিজানুর রশীদ বিজয়ী

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৬১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে ভোট পান ৩৮৮১, ধানের শীষ প্রতীকে রাজু আহমেদ পান ১০৩৯ ভোট, মোবাইল ফোন প্রতীকে ১০১৬ ভোট পান আবিবুল বারী আয়হান।

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন (জগ) ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

শনিবার বিকেল চারটায় স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন তাঁরা। এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, এবার নির্বাচনে পৌরসভার ২৮ হাজার ৫৫৯ জন ভোটার এর মধ্যে ১২২৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

এদিকে সন্ধ্যায় ১১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মিজানুর রশিদ ভূঁইয়া বিজয়ী হন। তিনি এর আগেও পৌর চেয়ারম্যান ছিলেন। তার পিতা হারুনুর রশীদ হিরণ মিয়া ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান।

Share





Related News

Comments are Closed