Main Menu

মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে আফজাল বিজয়ী

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর হিসেবে পাঠান মোহাম্মদ আফজাল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২ হাজার ৫৮ জন ভোটারের মধ্যে ১৪শ’ ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual6 Ad Code

এরমধ্যে পাঠান মোহাম্মদ আফজাল (পাঞ্জাবি) ৬৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আনর আলী (বোতল) ৩৮৫ ও গোলাপ খান (উটপাখি) ৩৫৭ ভোট পেয়েছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, কাউন্সিলর মোহাম্মদ রফু মিয়া পাঠান এর মৃত্যুতে পৌরসভার এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত পাঠান মোহাম্মদ আফজাল সদ্য প্রয়াত কাউন্সিলর রফু মিয়া পাঠানের ছেলে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code