সাংবাদিক আজিজ আহমদ সেলিম অসুস্থ, দোয়া কামনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে, আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed