Main Menu

সিলেটে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত জামাল মিয়া গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় পাঁচ সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আখালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এরআগে সোমবার এই মামলার প্রধান অভিযুক্ত দিলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগি হারুন আহমদ (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) ধর্ষণের অভিযোগ এনে কতোয়ালি থানায় মামলা করেন ওই গৃহবধূ॥

মামলায় তিনি অভিযোগ করেন, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডে নিজ বাসায় তাকে ধর্ষণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম জানান, শামীমাবাদ এলাকার বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে।

এরআগে গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রবাসে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Share





Related News

Comments are Closed