Main Menu

সিলেটে আরো ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।

এদিকে সিলেটে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৮৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৯৮৪ জন, সুনামগঞ্জে ২৩৬০ জন, হবিগঞ্জে ১৭৬৫ জন ও মৌলভীবাজার জেলায় ১৭২২ জন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬১, সুনামগঞ্জের ২৪ ও হবিগঞ্জের ৫৮ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ১৪৩ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সিলেটে ৫৬৮৬ জন, সুনামগঞ্জে ২২৫৯ জন, হবিগঞ্জে ১৩৯৪ জন ও মৌলভীবাজারে ১৬০৩ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ বুধবার ভর্তি আছেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ৫২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৩ জন।

Share





Related News

Comments are Closed