সিলেটে কিশোরী ধর্ষণ, নিজুর ডিএনএ নমুনা সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল হোসেন নিজুর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় বলে বুধবার নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।
পরে বেলা আড়াইটার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানের আদালতে নিজুকে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে সিলেটের কোতোয়ালি মডেল থানায় ছাত্রলীগ কর্মী নিজুর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের মামলা করেন কিশোরীর মা। পরে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাবন্দী নিজু নগরীর দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ির সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার এলাকায়। সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিজু স্বেচ্ছাসেবক লীগের নেতা পীযূষ কান্তি দে গ্রুপের কর্মী। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।
গ্রেপ্তারের পর সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর দেড়টার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed