সিলেটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে রুম্মান মিয়া ও জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নং বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং সুনামগঞ্জ থানাধীন তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি। বর্তমানে জনি আখালিয়া বড়বাড়ির বন্ধন ডি/১৮ শহীদ মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি জানান, ধর্ষণের মামলায় র্যাব দুজনকে গ্রেফতার করেছে। এখনও তাদেরকে থানায় হস্তান্তর করা হয়নি।
এরআগে ধর্ষণের ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় মামলা (মামলা নং-৬) দায়ের করেন ধর্ষিত স্কুলছাত্রীর পিতা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনীর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এমন অভিযোগে মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed