Main Menu

কোম্পানীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ বছরের একটি শিশুকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে হৃদয় আহমদ (১৬) নামের এক বখাটেকে সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

গত রোববার দুপুরে অনুমান ১১টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে ওই শিশুকে পাশবিকতার চেষ্টা চালায় ওই বখাটে। শিশুটিকে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলিখাল ইউনিয়নের চাতলপাড় (বিলাজুর) গ্রামের দরিদ্র পরিবারের ৭ বছর বয়সী মেয়েকে বাড়ীতে একা পেয়ে হৃদয় আহমদ (১৬) নামের ওই কিশোর তার ওপর পাশবিকতার চেষ্টা চালায়।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন নির্যাতনের শিকার মেয়েটির হত দরিদ্র বাবা স্ত্রীকে নিয়ে তার অসুস্থ অপর এক শিশু কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য গ্রাম্য চিকিৎসকের কাছে যান। সেই সুযোগে পাশের বাড়ির বখাটে কিশোর তাকে পাশবিকতার চেষ্টা চালায়।

বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় জনগণ ও পুলিশের সক্রিয় ভূমিকার কারণে পারেনি। সোমবার সন্ধ্যার পরপরই কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং ওসি (তদন্ত) মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চাতলপাড় গ্রাম থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় হৃদয়কে আটক করতে সক্ষম হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed